১০ ডিসেম্বর, ২০২৫

সাঁথিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত 

সাঁথিয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত 

পাবনার সাঁথিয়ার কুমিরগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের আজ বুধবার  (১০ ডিসেম্বর,২০২৫ খ্রি) বিদায় অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ৬৮,পাবনা ১ (সাঁথিয়া) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক (চীন) সরদার এম জাহাঙ্গীর হোসেন। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন।