১০ ডিসেম্বর, ২০২৫

ধুন‌টে দিনে-দুপুরে বা‌ড়ির সাম‌নে থেকে মোটরসাইকেল চুরি

ধুন‌টে দিনে-দুপুরে বা‌ড়ির সাম‌নে থেকে মোটরসাইকেল চুরি

বগুড়ার ধনুটে দিনে-দুপুরে বাসার সামনের পার্কিং থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত ৭  ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৬ টায় নিজ বাড়ির সামনে থেকে চুরির ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়,ধুনট পৌরসভার ৫ নং ওয়ার্ডের উত্তর অফিসার পাড়া এলাকায় ইমরান ভিলার সামনের পার্কিং থেকে এই চুরির ঘটনা ঘটে। যা ওই বাড়ির নিচের সিসিটিভি ক্যামেরায়


ক্যামেরায় ধারণ করা রয়েছে।গাড়ির মালিক সাইদুল ইসলাম ধুনট পল্লী বিদ্যুৎ অফিসের একজন কর্মী। মোটরসাইকেলটির মডেল টিভিএস এপাচি আর টি আর যার নম্বর  চট্টমেট্রো ল -১৬ - ৯৯০২ ।

 
এ ঘটনায় ভুক্তভোগী সাইদুল ইসলাম ধুনট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। অভিযোগ পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে এসে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।
 
ফুটেজে দেখা গেছে, এক অজ্ঞাত দুই  ব্যক্তি বাসার সামনের পার্কিং থেকে এদিক সেদিক দেখে কৌশলে মোটরসাইকেলটি চালু করে। এরপর নিজেরাই  মোটরসাইকেলটি চালিয়ে চলে যায়।
 ধুনট থানার এসআই ও তদন্ত কর্মকর্তা ওসমান গনি বলেন, অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে এ ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। বিষয়টি খতিয়ে দেখছি।