১০ ডিসেম্বর, ২০২৫

সিআইডি ট্রেনিং সেন্টারে ডরমেটরিতে এসআইয়ের ঝুলন্ত লাশ; তদন্ত শুরু

সিআইডি ট্রেনিং সেন্টারে ডরমেটরিতে এসআইয়ের ঝুলন্ত লাশ; তদন্ত শুরু

রাজধানীর পল্টনে অবস্থিত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) থেকে আফতাব উদ্দিন রিগান নামে এক পুলিশ উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

পল্টন থানার এসআই শামীম হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে ডরমেটরির দরজা ভেঙে ভেতর থেকে মরদেহ উদ্ধার করেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

নিহত এসআই আফতাব উদ্দিন রিগান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল সিকিউরিটি শাখায় কর্মরত ছিলেন। তিনি ২০১৭ সালে ৩৫তম আউটসাইড ক্যাডেট এসআই ব্যাচ থেকে প্রশিক্ষণ শেষে পুলিশে যোগদান করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার বাড়ি মৌলভীবাজার জেলায়। বর্তমানে তিনি সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুলে প্রশিক্ষণের জন্য ডরমেটরিতে অবস্থান করছিলেন। ঘটনার কারণ জানতে তদন্ত কাজ শুরু করেছে পুলিশ।