৯ ডিসেম্বর, ২০২৫

ছয় রুটে ট্রেনভাড়া বাড়ছে, কার্যকর ২০ ডিসেম্বর

ছয় রুটে ট্রেনভাড়া বাড়ছে, কার্যকর ২০ ডিসেম্বর

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে যাত্রীবাহী ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধি করা হয়েছে বিভিন্ন আসনভেদে। নতুন এই ভাড়া ২০ ডিসেম্বর থেকে কার্যকর হবে। ওই তারিখের পর যেসব অগ্রিম টিকিট কাটা হবে, সেগুলোতেও নতুন ভাড়া প্রযোজ্য হবে।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগজুড়ে ছয়টি গুরুত্বপূর্ণ রুটে থাকা ১১টি বড় সেতুর ব্যবহার ফি (পন্টেজ চার্জ) সমন্বয়ের কারণে এই ভাড়া বৃদ্ধি করা হয়েছে। সর্বশেষ এই চার্জ সংশোধন হয়েছিল ১৯৮২ সালে।

পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, ১০০ মিটারের বেশি দৈর্ঘ্যের সেতুর রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধি পাওয়ায় নতুন করে পন্টেজ চার্জ কাঠামো নির্ধারণ করা হয়েছে।

গত ২৫ নভেম্বর উপপরিচালক (মার্কেটিং) শাহ আলম–এর স্বাক্ষরিত নির্দেশনায় নতুন হার বাস্তবায়নের কথা জানানো হয়, যা ৮ ডিসেম্বর সহকারী প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জসিম উদ্দিন ভূইঞা অনুমোদন দেন।

ডেপুটি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট তারেক ইমরান বলেন, নতুন সেতু নির্মাণ ও পুরোনো সেতু সম্প্রসারণের কারণে ভাড়া পুনর্নির্ধারণ জরুরি হয়ে পড়ে।

চলতি বছরের ২৫ মে রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ে এক বৈঠকে রেল সচিব মো. ফাহিমুল ইসলাম বেস ভাড়া না বাড়িয়ে বিকল্পভাবে রাজস্ব বাড়ানোর নির্দেশ দেন। এর অংশ হিসেবেই পন্টেজ চার্জ পুনর্বিবেচনা করা হয়।

কোন রুটে কত বাড়লো

ঢাকা–চট্টগ্রাম

স্নিগ্ধা: ৮৫৫ → ৯৪৩ টাকা

ফার্স্ট বার্থ: ১,০২৫ → ১,১৩৩ টাকা

এসি সিট: ১,৫৯০ → ১,৭৪৬ টাকা

ঢাকা–কক্সবাজার

স্নিগ্ধা: ১,৩২২ → ১,৪৪৯ টাকা

এসি সিট: ১,৫৯০ → ১,৭৪০ টাকা

এসি বার্থ: ২,৪৩০ → ২,৬৫৬ টাকা (সর্বোচ্চ বৃদ্ধি)

ঢাকা–সিলেট

স্নিগ্ধা: ৭১৯ → ৭৮৮ টাকা

এসি সিট: ৮৬৩ → ৯৪৩ টাকা

এসি বার্থ: ১,৩৩৮ → ১,৪৬৫ টাকা

চট্টগ্রাম–সিলেট

স্নিগ্ধা: ৮৫৭ → ৯০৯ টাকা

শোভন চেয়ার: ২৫ টাকা বৃদ্ধি

এসি বার্থ: ১,৫৯১ → ১,৬৭৮ টাকা

চট্টগ্রাম–জামালপুর

শোভন চেয়ার: ৫২৫ → ৫৪৫ টাকা

স্নিগ্ধা: ১,০০৭ → ১,০৪১ টাকা

এসি বার্থ: ১,৯২৫ টাকা নির্ধারিত

ঢাকা–দেওয়ানগঞ্জ

শোভন চেয়ার: ২৫০ → ২৫৫ টাকা

স্নিগ্ধা: ৪৭৮ → ৪৮৯ টাকা

এসি বার্থ: ৯২৪ টাকা নির্ধারিত