৯ ডিসেম্বর, ২০২৫

বিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

বিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

‎আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে র‍্যালী, আলোচনা সভা ও অদম্য নারীদের   সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ‎মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

র‍্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার, শিক্ষা কর্মকর্তা রুনা লাইলা, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল এবং শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী আফসানা পারভীন সহ বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অদম্য নারীরা বক্তব্য রাখেন।

‎আলোচনা সভায় নারী নির্যাতন প্রতিরোধে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানানো হয় এবং পারিবারিক নির্যাতন প্রতিরোধে নিজ পরিবারে নারীদের অর্থনৈতিক কর্মকান্ডে ভূমিকা রাখতে উপার্জনমূখী বিভিন্ন কাজে সম্পৃক্ত হবারও আহবান জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক‍্যাটাগরিতে ৫ জন অদম্য নারীকে সংবর্ধনা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।