৯ ডিসেম্বর, ২০২৫

চিলমারীতে রোকেয়া দিবস পালিত

চিলমারীতে রোকেয়া দিবস পালিত

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে বেগম রোকেয়া দিবস ও আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে র‌্যালী, অদম্য নারী পুরস্কার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুল বারী সরকার, বজরা তবকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান, সিডিডিএফ এর পরিচালক লুৎফর রহমান প্রমূখ।

আলোচনা শেষে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী মোছা: নুরজাহান বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মোছা: শিরিনা বেগম ও নির্যাতনের দু:স্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী মোছা: আয়শা বেগমকে অদম্য নারী পুরস্কারে ভুষিত করা হয়।