৮ ডিসেম্বর, ২০২৫

এমপিও শিক্ষকদের জন্য নতুন নিষেধাজ্ঞা, সাংবাদিকতা-ওকালতি আর চলবে না

এমপিও শিক্ষকদের জন্য নতুন নিষেধাজ্ঞা, সাংবাদিকতা-ওকালতি আর চলবে না

এমপিওভুক্ত (সরকারি বেতনভুক্ত) শিক্ষকরা এখন থেকে আর সাংবাদিকতা, আইন পেশা কিংবা কোনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন না। শিক্ষা মন্ত্রণালয় নতুন এমপিও নীতিমালায় এই নিষেধাজ্ঞা স্পষ্টভাবে যুক্ত করেছে।

রোববার (৭ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এমপিও শিক্ষক-কর্মচারীরা একসঙ্গে একাধিক চাকরি বা কোনো ‘আর্থিক লাভজনক’ পেশায় যুক্ত থাকতে পারবেন না। এ নীতিমালা ভাঙলে এমপিও বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

নীতিমালার ১১.১৭ ধারায় বলা হয়, সাংবাদিকতা, আইন পেশা, এনজিও বা অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানে বেতন, ভাতা বা সম্মানীর বিনিময়ে কাজ করলে সেটি ‘আর্থিক লাভজনক পেশা’ হিসেবে গণ্য হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব জানান, বিষয়টি কোনো নির্দিষ্ট পেশাকে টার্গেট করে করা হয়নি। যেহেতু এমপিও শিক্ষকরা এখন সরকারি অর্থায়নে বেতন ও বিভিন্ন ভাতা পাচ্ছেন, তাই তাদের অন্য কোনো লাভজনক পেশায় যুক্ত থাকা নিষিদ্ধ করা হয়েছে।