আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের পূর্বসাতবাড়িয়া বাজারে বিএনপির একটি নির্বাচনী সাব অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার রাতে আয়োজিত অনুষ্ঠানে পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মালেক ও সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী যৌথভাবে অফিসটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্যাকান্দি এনএম উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আব্দুল মান্নান। এতে বক্তব্য রাখেন, পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার মঈন শাহীন, তারেক জিয়া পরিষদের উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আসন্ন নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।