দেশের বাজারে ভোক্তা পর্যায়ে তরলিকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে ৭৫ টাকা। এখন থেকে ১২ কেজির এলপিজি গ্যাস ৯৯৯ টাকায় পাবেন ভোক্তারা।
জুন মাসে ১২ কেজির এলপিজির দাম ছিল ১ হাজার ৭৪ টাকা। দাম কমানো হয়েছে সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজির সব সিলিন্ডারের। তাছাড়া কমানো হয়েছে অটোগ্যাসের দামও।
এই দাম কার্যকর হবে আজ সোমবার (৩ জুলাই) সন্ধ্যা ৬েটা থেকে। পর পর দুই মাসে কমানো হলো এলপিজির দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মিলনায়তনে সংবাদ সম্মেলনে নতুন এই দাম নির্ধারণের ঘোষণা দেওয়া হয়।