৫ ডিসেম্বর, ২০২৫

বেগম খালেদা জিয়া'র রোগ মুক্তি কামনা'য় তাহেরপুরে হিন্দু সমাজের প্রার্থনা ও গীতা-পাঠ

বেগম খালেদা জিয়া'র রোগ মুক্তি কামনা'য় তাহেরপুরে হিন্দু সমাজের প্রার্থনা ও গীতা-পাঠ

তাহেরপুর সনাতনী (হিন্দু)সমাজের আয়োজনে মাদার অব ডেমোক্রেসি,তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র রোগ মুক্তির প্রার্থনা ও গীতা পাঠ করা হয়েছে। 

রাজশাহীর বাগমারা তাহেরপুরে আজ ৩ ডিসেম্বর রোজ বুধবার বিকাল ৪ ঘটিকায় পঞ্চ মন্দিরে শ্রী শ্রী দুর্গামাতা গোবিন্দ মন্দিরের পুরোহিত শ্রী গোপাল চক্রবর্তীর গীতা পাঠ মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়ার আগু রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা ও গীতা পাঠে অংশগ্রহণ করেন সনাতনীরা। 

এই সময় উপস্থিত ছিলেন,তাহেরপুর হিন্দু সমাজের সাধারণ সম্পাদক সত্যজিৎ রায় তোতা, সিনিয়র সহসভাপতি, তাপস কুমার দাস পিন্টু, তিলিপাড়া হিন্দু সমাজের সভাপতি, শ্যামল কুমার সাহা, বিমল সাহা, দেবব্রত সাহা, অধ্যাপক, সুজিত কুমার সরকার, মোহন চন্দ্র হালদার, অসিক চক্রবর্তী, শ্রী নীরেদ কুমার মহন্ত সহ তাহেরপুর সনাতনী হিন্দু সমাজের বিভিন্ন ব্যাক্তিরা প্রার্থনায় অংশগ্রহণ করেন। 

এছাড়াও আমন্ত্রিত তাহেরপুর পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।