রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে হাতিয়া উপজেলায় প্রবীণদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে। মঙ্গলবার ( ২ ডিসেম্বর) দুপুরে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর নোয়াখালী জোন হাতিয়া এরিয়া, চৌমুহনী শাখা অফিসে শতাধিক প্রবীনদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এই শীত বস্ত্র (কম্বল) বিতরন অনুষ্ঠানে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) হাতিয়া এরিয়া ম্যানেজার মোঃ ফরিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রিক এর হাতিয়া প্রবীণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর হাতিয়া চৌমুহনী শাখার ম্যানেজার দীপংকর খীশা,খাসেরহাট শাখার ম্যানেজার আনিসুর রহমান, সাগোরিয়া শাখার ম্যানেজার নিজাম উদ্দিন,বাংলা বাজার শাখার ম্যানেজার নাসির উদ্দিন। শীতবস্ত্র (কম্বল) পেয়ে আনন্দে উচ্ছাস প্রকাশ ও রিক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রবীণরা।
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) হাতিয়া এরিয়া ম্যানেজার মোঃ ফরিদুল আলম জানান ভবিষ্যতেও এই ধরনের কল্যাণ মূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।