৩ ডিসেম্বর, ২০২৫

ধুনটে খালেদা জিয়ার জন্য কোরআন খতম ও দোয়া

ধুনটে খালেদা জিয়ার জন্য কোরআন খতম ও দোয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে বগুড়ার ধুনট উপজেলায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ফকিরপাড়া ইসমাঈল হোসেন হাফেজিয়া মাদ্রাসায় উপজেলা যুবদলের পক্ষ থেকে এ কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়।

ধুনট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক বুলবুল আহমেদ মিঠুর সভাপতিত্বে দোয়া মাহফিলে ধুনট পৌরসভার সাবেক পৌর প্রশাসক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার আলম সেলিম, ধুনট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মনিবুর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা আতাউর রহমান পলাশ, নাজমুল হক, ছাত্রদল নেতা রতন মাহমুদসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা হযরত আলী।