২ ডিসেম্বর, ২০২৫

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় সাঁথিয়ায় যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় সাঁথিয়ায় যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পাবনার সাঁথিয়ায়  যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  ০১ ডিসেম্বর,২০২৫ খ্রি) বিকেলে সাঁথিয়া সরকারি হাই স্কুল মাঠে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠান হয়। সাঁথিয়া উপজেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন পাবনা ১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মাসুদুল হক মাসুদ।

সাঁথিয়া উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক মীর নজমুল বারী নাহীদ, পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম, পৌর বিএনপির সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম বন্দে,পৌর বিএনপির সাধারণ সস্পাদক সিরাজুল ইসলাম মল্লিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মাহবুব এ হাসান টিটো, পৌর বিএনপি নেতা এ্যাড.শামসুজ্জামান নান্নু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া দোয়া পরিচালনা করেন সাঁথিয়ার ছোন্দহ পুকুরপাড় মসজিদের পেশ ইমাম মামুনুল হক।