১ ডিসেম্বর, ২০২৫

সময়ের দ্বার

সময়ের দ্বার

   তুমি বহমান 'স্রোত'-

জীবন সংগ্রামের 'হাতিয়ার' প্রতিটিক্ষণে অবিরাম ক্ষয়জাত পন্য, 
প্রাপ্যটুকু সময়কে মর্যাদাদানে অর্জিত পদচিহ্নতে 'পরিশ্রমীরা' ধন্য।

            তুমি আমৃত্যু 'প্রকৃতিসত্তা'-

সময়ানুবর্তিতার হাস্যোজ্জ্বল বেলায় প্রস্ফুটিত 'ভবিষ্যৎ' ভাগ্যেদ্বারে মিলে,
বিধাতার বিধানে অবমূল্যায়ন সময়কে 'জীবনচক্র' অন্ধকারের জলে।

            তুমি বৃষ্টিস্নাত 'রংধনু'-

সময়ের চঞ্চলতায় 'ঋতুর' আবির্ভাব মুক্তাকাশে নানারঙের ছবি,
চিন্তাশক্তির উপত্যকায় সৃষ্টিলগ্নহতে ছন্দরস ছড়িয়েছে 'মুক্তিকামী' কবি।

        তুমি মানবজীবনের 'মহাশিক্ষক'-

ক্ষমতা-পেশীশক্তির আস্ফালনে দুর্বিপাকে মেহনতি 'মনুষ্যজাতি-সমাজ',
'পাঞ্জেরীরূপে' সময়ের দীক্ষামন্ত্রে বলবানদের মুখ-মন্ডলে বিষন্নতার ভাঁজ।

            তুমি সুখে-দুঃখে 'মহারথী'-

'আয়ুকালের ক্যালেন্ডারে' অবধারিত ললাটে ভাল-মন্দ হিসাবনিকাশের 'বাটখারা',
সাফল্যের পিরামিড আহরোণে; অসহায়ত্ব বিসর্জনে 'লোচনপাতা' দিশেহারা।

            তুমি জ্বলন্ত 'মঙ্গলপ্রদীপ'-

সময়ের অন্তর্জালে 'ধনী-গরিব' বাছবিচারহীন; কর্তব্যনিষ্টা হৃদয়ঙ্গমের ধারক, 
সততার হিমালয়ের 'বিজয়মালা' আগ্নেয়গিরির অগ্নুৎপাতের লাভাশিখার স্মারক।

            তুমি ডুবন্ত 'মায়াস্মৃতি'-

ঋতুরাজে সজীবতা; কালক্ষেপণে শূণ্যপাতা; ঝলসানো খাঁটি 'হীরাপান্না',
অতীতস্বপ্ন হারিয়েছে নোনাজলে; 'সময়দ্বারে' স্মৃতির হৃদয়বিদারক বোবাকান্না।