সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাতের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (বিদায়ী) আবু সালেহ মোহাম্মদ হাসনাত, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা, কানুনগো মোঃ নুরুল ইসলাম, ভূমি সহকারী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, ময়েন উদ্দিন, মোঃ আমজাদ হোসেন প্রমুখ। এ ছাড়া উল্লাপাড়া উপজেলার সকল ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তারা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।