৩০ নভেম্বর, ২০২৫

ধুনটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

ধুনটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

সারাদেশের ন্যায় বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি পালন করেছেন। রোববার সকাল ৯টা থেকে দুই ঘন্টার জন্য তারা এ কর্মসূচি পালন করেন।

কর্মসূচি চলাকালে তারা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, শ্লোগান ও স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্যানার নিয়ে অবস্থান করেন। টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করায় হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েন।

আন্দোলনকারীরা বলেন, গত তিন দশক ধরে তারা ১০ গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবার দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি পালন করবেন তারা।

কর্মসূচিতে সিনিয়র রেডিওলজি টেকনোলজিস্ট মোফাজ্জল হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) ফারুক-ই আজম হিরা, মেহেদী হাসান লিমন, মনিরুজ্জামান, রাজকুমার, সাবেক ছাত্রনেতা আজিজুল হক শাওন, ফার্মাসিস্ট নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, হাফিজ উদ্দিন, ফিজিওথেরাপী টেকনোলজিস্ট শরিফুল ইসলাম, ডিপ্লোমা ডেন্টাল সনদধারী সোহেল রানা শাহিন ও সাজ্জাদ
হোসেন উপস্থিত ছিলেন।