৩০ নভেম্বর, ২০২৫

ধুনটে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

ধুনটে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালিদায় জিয়ার সুস্থ্যতা কামনায় বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ আছর ধুনট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ধুনট উপজেলা, পৌর ও ধুনট সরকারি কলেজ শাখার আয়োজনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ধুনট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আরিফুল্লাহ দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এসময় ধুনট উপজেলা ছাত্রদল নেতা আলম হাসান, একে মিনু, আল মামুন,
হাসান মাহমুদ অপূর্ব, ধুনট পৌর ছাত্রদল নেতা শাহাদৎ হোসেন, হোসাইন নিষাদ, মোত্তালিব তুহিন, শুভ হাসান, ধুনট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিলন মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ

সম্পাদক আরাফাত হোসেন প্রান্ত, সহসভাপতি শাকিল আহমেদ, শান্ত ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান, ইউনিয়ন ছাত্রদল নেতা নূর মোহাম্মদ তোতা, রেজভি সাগর,
জিহাদ হাসান, ইমরান আহমেদ, আরিফুল ইসলাম, মেহেদি হাসান, শুভ আহমেদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মুসুল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।