২৯ নভেম্বর, ২০২৫

শ্রেষ্ঠ প্রতিনিধি নির্বাচিত নজরুল ইসলামকে সংবর্ধনা

শ্রেষ্ঠ প্রতিনিধি নির্বাচিত নজরুল ইসলামকে সংবর্ধনা

দৈনিক করতোয়ার উল্লাপাড়া প্রতিনিধি নজরুল ইসলাম এ বছর এই পত্রিকার শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় শনিবার উল্লাপাড়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়। উল্লাপাড়ার কর্মরত সাংবাদিকরা এ অনুষ্ঠানের আয়োজন করে। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মোঃ শামীম হাসান এতে প্রধান অতিথি ছিলেন। 

দৈনিক সমকাল পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি কল্যাণ ভৌমিকের সভাপতিত্বে ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওবায়দুল ইসলাম মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এ আর জাহাঙ্গীর, আমাদের সময়ের প্রতিনিধি আব্দুস সাত্তার, করতোয়ার প্রতিনিধি নজরুল ইসলাম, আমার সংবাদের প্রতিনিধি সাহেব আলী, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি আল আমিন, ভোরের কাগজের প্রতিনিধি মমতাজ হাসান রিটু, মানব জমিনের প্রতিনিধি রাজু আহম্মেদ হাসান, সাংবাদিক হাফিজুর রহমান বাবলু, তুহিন আলম, রবিউল ইসলাম, রিয়াজুল ইসলাম সবুজ প্রমুখ। 

সংবর্ধনা অনুষ্ঠানে উল্লাপাড়ার শিশু-কিশোর সংগঠন রিমঝিম কচিকাচার মেলার শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। প্রসঙ্গগতঃ করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নজরুল ইসলামকে সম্মানা প্রদান করা হয়।