পাবনার সাঁথিয়ায় পৌর জামায়াতের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার ২৯ নভেম্বর,২০২৫ খ্রি) বিকেলে সাঁথিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
পৌর জামায়াতের আমীর হাফেজ আব্দুল গফুরের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন পাবনা ১ আসনের প্রার্থী, নিজামীপুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
এ সময় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারী আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস, সদস্য ড. ইদ্রিস আলম,সাঁথিয়া উপজেলা জামায়াত আমির মওলানা মোখলেছুর রহমান,সেক্রেটারী আনিসুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি
মোস্তফা কামাল মানিক, পৌর কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মালেক, সাঁথিয়া বাজার বণিক সমিতির সভাপতি আব্দুস সামাদ মোল্লা, অবসরপ্রাপ্ত প্রকৌশলী শ্রী পরিতোষ কুমার সরকার প্রমুখ।
প্রধান অতিথি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বক্তব্যের শুরুতেই বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে তাঁর আপোষহীন, আধিপত্যবাদবিরোধী দীর্ঘবছরের রাজনীতি,সংগ্রামের ভূয়সী প্রশংসা করেন।
নিজামীপুত্র ব্যারিস্টার মোমেন এ সময় তার দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন,একটি দল ভীত হয়ে নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র করছে।