২৮ নভেম্বর, ২০২৫

উল্লাপাড়ায় বিদ্যুৎ স্পর্শে বৃদ্ধার মৃত্যু

উল্লাপাড়ায় বিদ্যুৎ স্পর্শে বৃদ্ধার মৃত্যু

বিদ্যুৎ স্পর্শে আনোয়ারা খাতুন (৭০) নামের এক বৃদ্ধা মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলা সড়াতৈল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। আনোয়ারা ওই গ্রামের মৃত শাহজাহান আলীর স্ত্রী। নিহত আনোয়ারা খাতুনের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় তিনি ভেজা হাতে ঘরের লাইট জ্বালানোর জন্য সুইচ টিপ দিতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে গুরুতর আহত হন। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ আবিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শুক্রবার রাতে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।