বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালিদায় জিয়ার সুস্থ্যতা কামনায় বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আছর ধুনট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ একেএম তৌহিদুল আলম মামুন। তিনি বলেন, খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য আজীবন সংগ্রাম করেছেন।
দেশ ও মানুষের কল্যাণে সংগ্রামে তিনি আপোষহীন। পতিত ফ্যাসিষ্ট সরকারের আমলে মিথ্যা মামলায় দীর্ঘ দিন জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। ফ্যাসিষ্টের হাত থেকে দেশ রক্ষা পেলেও ষড়যন্ত্র এখনও থেমে নেই। তিনি সুস্থ্য হয়ে আবারও দেশের মানুষের পাশে দাঁড়ান এটাই আমাদের প্রার্থনা।
পরে ধুনট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আরিফুল্লাহ দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এসময় ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর আহমেদ পাশা, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ভেটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, পৌর যুবদলের আহবায়ক আলহাজ¦ আবু তালহা শামীম খাঁন, যুবদল নেতা মোহাম্মদ আলী জন, ইয়াকুব আলী, বগুড়া জেলা ছাত্রদলের সহসভাপতি আসাদুল ইসলাম আসাদসহ বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মুসুল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।