২৭ নভেম্বর, ২০২৫

সিংড়ায় ৩১ দফার লিফলেট বিতরণ করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী খোরশেদ আলম

সিংড়ায় ৩১ দফার লিফলেট বিতরণ করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী খোরশেদ আলম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম মৃধা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২ টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি। এসময় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।