দেশের অন্যান্য স্থানের ন্যায় বগুড়ার ধুনট উপজেলায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলা প্রণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রাণিসম্পদ দপ্তর ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় ধুনট উপজেলা নির্বাহি অফিসার প্রীতিলতা বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রাণিসম্পদ দপ্তরের ট্রেনিং অফিসার ডা. মামুন-অর-রশিদ।
প্রাণিসম্পদ দপ্তরের মনিটরিং অফিসার মাহবুদুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ছমিদুল ইসলাম, উপজেলা প্রণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা সরলা রানী, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সহসভাপতি মাসুদ রানা ও সফল খামারী জহুরুল ইসলাম মিলন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর আওতায় ৩০টি স্টলে দেশী-বিদেশী জাতের গবাদিপশু প্রদর্শন করা হয়।