বগুড়ার ধুনট দারুল উলুম কওমি মাদ্রাসার হেফজ বিভাগ ভবনের তৃতীয় তলার নির্মাণকাজের উদ্বোধন শুভ উদ্বোধন হয়েছে। বুধবার দুপুরে বগুড়া- ৫ আসনের বিএনপি মনোনিত প্রার্থী বগুড়া জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ গোলাম মো. সিরাজ নির্মাণকাজের উদ্বোধন করেন।
পরে মাদ্রাসা চত্বরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। ধুনট দারুল উলুম কওমি মাদ্রাসার সভাপতি আলহাজ¦ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ধুনট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ফয়জুল্লাহ কাসেমীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন বগুড়া জেলা জিয়া পরিষদের সহসভাপতি আলহাজ¦ হায়দার আলী হিন্দোল, ধুনট
পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার আলম সেলিম, উপজেলা বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু, পৌর বিএনপি নেতা শামছ উদ্দিন মল্লিক দুলাল ও বেলাল হোসেন খাঁন। মতবিনিময় সভা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ধুনট দারুল উলুম কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা শফিকুল ইসলাম।