২৬ নভেম্বর, ২০২৫

যারা নির্বাচন ঠেকাতে চাইবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: সিইসি 

যারা নির্বাচন ঠেকাতে চাইবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: সিইসি 

আসন্ন প্রদেশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি। এ এম এম নাসির উদ্দিন বলেন, যারা নির্বাচন প্রতিরোধ করার ঘোষণা দিচ্ছেন তাদের ব্যাপারে কঠোর ও  প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন সবই করা হবে। বুধবার ২৬ নভেম্বর ঢাকার পিলখানা বিজিবির সদর দপ্তরের নির্বাচনে প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। বিজিবির পক্ষ থেকে জানানো হয় আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সারাদেশে মোট ১২১০ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে।

ভোট কেন্দ্রের সম্ভাব্য যে কোন পরিস্থিতি মোকাবেলায় মহড়া ও বিশেষ প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে। নাসির উদ্দিন আরো বলেন, এটি আমার তৃতীয় মহড়া পরিদর্শন এর আগে পুলিশ এবং আনসার ভিডিপি মহড়া দেখেছি।

সবাই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনের প্রতিশ্রুতিবদ্ধ। এসব মহড়া নির্বাচন এবং সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

 সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সাংবাদিক আইন-শৃঙ্খলা বাহিনী এবং ১৩ কোটি ভোটারসহ সভার সহযোগিতা কামনা করেন সিইসি। তিনি বলেন আমরা জাতিকে যে প্রতিশোধ দিয়েছি সুন্দর িও নিরপেক্ষ নির্বাচন তার লক্ষ্য আমরা অর্জন করব।

বিজিবি জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান সীমান্তবর্তী ১১৫ টি উপজেলার মধ্যে সাহিত্যিতে বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে সন্দীপ, হাতিয়া ও কুতুবদিয়া ছাড়াও সব উপজেলাতে বিজিবি মোতায়েন থাকবে। এসময় বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ এবং  বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ আশরাফুজ্জামান সিদ্দিকী ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় এর বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।