২৬ নভেম্বর, ২০২৫

সিংড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত 

সিংড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত 

নাটোরের সিংড়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শণী মেলা অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রাণিসম্পদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। 

এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বর থেকে একটি র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ তাশরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, ভেটেরিনারি সার্জন ডাঃ ইউনুস আলী, উপজেলা প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা হাবিবা প্রমূখ।

মেলায় ২৭ টি স্টলে দেশি ও উন্নত জাতের গরু, মহিষ, ছাগলসহ বিভিন্ন পশু পাখি প্রদর্শন করা হয়।