২৬ নভেম্বর, ২০২৫

উল্লাপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী

উল্লাপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার উল্লাপাড়ায় শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও  প্রদর্শনী-২০২৫। সকালে ফিতা কেটে সপ্তাহ ব্যাপী এই প্রদর্শনীর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শেখ এম এ মতিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভুইয়া,

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইনিন আফরোজ প্রমুখ। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এই প্রদর্শনীর আয়োজন করে। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ বছর এই প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কবুতর ও এ সব প্রাণির নানা ধরণের খাদ্যের মোট ৩০টি স্টল পেয়েছে।