২৬ নভেম্বর, ২০২৫

যুবদল নেতার কম্বল বিতরণ

যুবদল নেতার কম্বল বিতরণ

৬৮,পাবনা ১ (সাঁথিয়া) আসনের মনোনয়নপ্রত্যাশী জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (চীন) এবং শাজহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি সরদার এম জাহাঙ্গীর হোসেন গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর,২০২৫ খ্রি.) রাতে সাঁথিয়া বাজারের নাইট গার্ড,পরিছন্নকর্মী ও রাতের রিকশা চালকদের মাঝে কম্বল বিতরণ করেন।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্মপরিকল্পনার ৩১ দফা বিতরণ ও ধানের শীষের প্রচারণাও চালান। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম সেলিম, পৌর যুবদলের আহবায়ক এ এম মাসুদ রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফয়সাল রহমান নাইস, হোসাইন খান, আজাদুুল ইসলাম,জাসাস নেতা মিজানুর রহমান ফুল প্রমুখ।