২৬ নভেম্বর, ২০২৫

হাতিয়ায় প্রাণীসম্পদ মেলা অনুষ্ঠিত

হাতিয়ায় প্রাণীসম্পদ মেলা অনুষ্ঠিত

নোয়াখালী হাতিয়ায় অনুষ্ঠিত হলো প্রাণীসম্পদ মেলা। বুধবারে সকালে উপজেলার চরকৈলাশ প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মেলার আয়োজন করেন উপজেলা প্রাণী সম্পদ অফিস। মেলার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, খামারি, সাংবাদিক ও দর্শনার্থীরা। 

মেলায় ২৬ স্টলে ২০জন খামারী তারা তাদের পালিত পশু ও পোষা পাখি নিয়ে উপস্থিত হন। সকাল থেকে শুরু হয়ে এই মেলা চলবে বিকাল পর্যন্ত। পরে বিভিন্ন বিভাগে সফল খামারীদের পুরস্কৃত করা হবে।