২৬ নভেম্বর, ২০২৫

নাসিরনগরে বসতঘরে আগুন, নিয়ন্ত্রণে এলাবাবাসী

নাসিরনগরে বসতঘরে আগুন, নিয়ন্ত্রণে এলাবাবাসী

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের বেঙ্গাউত্তা গ্ৰামে আগুন লেগে একটি বসতঘর পুড়ে ছাই। মঙ্গলবার (২৫ নভেম্বর ) সন্ধ্যায় নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের বেঙ্গাউত্তা গ্ৰামের রহমত আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটেছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রহমত আলী সহ পরিবারের সকলে মাঠে ধান নিয়ে ব্যস্ত ছিলেন, হঠাৎ করেই খবর আশে বাড়িতে আগুন লেগেছে, ততক্ষণে পুরো ঘরে পুড়ে ছাই , পরে এলাবাসীর সাহায্য প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী উসমান গনি বলেন, আমরা রহমত আলীর পাশের বাড়ির, হঠাৎ করেই আগুন দেখতে পায়, পরে আমরা সকলে মিলে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। ফায়ার সার্ভিস এর বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমরার গ্ৰামে গাড়ি আসে না, রাস্তা নেই, যোগাযোগের কোনো মাধ্যম ও নেই, তাই আমরা কেউ ফায়ার সার্ভিস কে কল দেয়নি।

ক্ষয়ক্ষতির বিষয় জানতে চাইলে ঘরের মালিক রহমত আলী বলেন, ঘরের ভিতরে ফ্রিজ টিভি সহ ঘরের সকল কাপড়চোপড় আসবাবপত্র পুড়ে গেছে। তিন থেকে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।