নাটোরের সিংড়ায় জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় পৌরসভার ৯নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর সাইদুর রহমান।
ওয়ার্ড জামায়াতের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আফছার আলী, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ ব ম আমান উল্লাহ, পৌর জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মাওলানা সাদরুল উলা, উপজেলা সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী, পৌর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলী আকবর, সেক্রেটারী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী আব্দুল মন্নাফ, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় চকসিংড়া মহল্লার অটোরিকশা চুরি যাওয়া ক্ষতিগ্রস্ত মারফত আলীকে আর্থিক সহায়তা প্রদান করেন পৌর জামায়াতে ইসলামী।