২৩ নভেম্বর, ২০২৫

সিংড়ায় এনসিপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত 

সিংড়ায় এনসিপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত 

নাটোরের সিংড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা এনসিপি’র সদস্য সচিব, রাজশাহী নিউ ডিগ্রি গভমেন্ট কলেজের সাবেক প্রিন্সিপাল ও নাটোর-৩ (সিংড়া) আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী প্রফেসর এস. এম. জার্জিস কাদির বাবু।

শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলার সুকাশ ইউনিয়নের জয়কুড়ি স্কুল মাঠে স্থানীয় জনগণকে নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। প্রভাষক মোঃ আলী হাসান এর সঞ্চালনায় উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।