নাটোরের সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রমজান আলীর কবর জিয়ারত করেছেন নাটোর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ও নাটোর-৩ (সিংড়া) আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী মো. মিজানুর রহমান। রোববার (২৩ নভেম্বর) দুপুরে হাতিয়ান্দহ ইউনিয়নের হাজীপুর কবরস্থানে গিয়ে দলীয় নেতৃবৃন্দকে নিয়ে কবর জিয়ারত করেন তিনি।
পরে শহীদ রমজান আলীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এনসিপি নেতা মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন শহীদ রমজান আলীর পিতা মো. নজরুল ইসলাম, জুলাই যোদ্ধার পিতা মো. আবুল হোসেন, জেলা যুব শক্তির যুগ্ম সদস্য সচিব মাওলানা হুজাইফা, উপজেলা এনসিপির সদস্য শান্ত মুন্সি, যুগ্ম সমন্বয়ক ক্বারী মো. নাহিদুল ইসলাম, জেলা এনসিপির সদস্য মো. মিঠু আহমেদ, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুর রহমান প্রমুখ।