২২ নভেম্বর, ২০২৫

সন্ধ্যায় রাজধানীতে দুবার ভূমিকম্প

সন্ধ্যায় রাজধানীতে দুবার ভূমিকম্প

শনিবার সন্ধ্যায় রাজধানীর কিছুক্ষণ পর পর দুইবার ভূমিকম্পন হয়েছে। এতে আতংকিত হয়ে পড়েন রাজধানীবাসী।

এর আগে নরসিংদীর মাধবদী তে ভূমিকম্প চব্বিশ ঘন্টা না পেরোতেই ঢাকার অদূরে সাভারে আশুলিয়া বাইপাইল এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।  রিখটার স্কেলের এর মাত্রা ছিল ৩.৩।

শনিবার ২২ নভেম্বর সকাল ১০ টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই ভূমিকম্প রেকর্ড করা হয় আবহাওয়া দপ্তর ভূমিকম্পের পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবাহিত কবির দৈনিক মুক্ত প্রভাতকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজকের  এই ভূমিকম্পে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা কোনো প্রাণঘাতির ঘটনা ঘটে নি।  কারণ এই ভূমিকম্প ছিল মৃদু। তবে  এর আগে নরসিংদী উৎপত্তি হওয়া দেশের ইতিহাসে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প সংগঠিত হয় ঘটনা ১০ জন মারা যান  এবং সারা দিনে আহত হন প্রায় কয়েকশো মানুষ।