২২ নভেম্বর, ২০২৫

সিংড়ায় এনসিপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত 

সিংড়ায় এনসিপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত 

নাটোরের সিংড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নির্বাচনী প্রচারণা শেষে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য দেন নাটোর জেলা এনসিপি’র সদস্য সচিব, রাজশাহী নিউ ডিগ্রি গভমেন্ট কলেজের সাবেক প্রিন্সিপাল ও নাটোর-৩ (সিংড়া) আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর এস. এম. জার্জিস কাদির বাবু।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিংড়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে উপজেলার সুকাশ ইউনিয়নের বেলোয়া স্কুল মাঠে স্থানীয় জনগণকে নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। প্রভাষক মোঃ আলী হাসান এর সঞ্চালনায় উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।