১৯ নভেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহযোগীতা প্রয়োজন: ইউনুস

ত্রয়োদশ জাতীয় নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহযোগীতা প্রয়োজন: ইউনুস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফল ও উৎসবমুখর করতে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা প্রয়োজন রয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কোর্স-২৫ এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

 সনদ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় ২৪ টি দেশের তরুন সামরিক কর্মকর্তাদের হাতে ওই সনদপত্র তুলে দেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। এ বছর চীন, ভারত, পাকিস্তান তুরস্ক সহ বিভিন্ন দেশের প্রায় ৩১১ জন অফিসার এই প্রশিক্ষন কোর্সে অংশ নেন।

নির্বাচনী প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশের মানুষকে একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আমাদের এই চেষ্টাকে মাঠ পর্যায়ে সফল করতে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যকরী ভূমিকা প্রয়োজন। তাদের ভূমিকা ইতিপূর্বেও আমি দেখেছি এবং সবসময় তাদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে থাকি। জুলাই গণঅভ্যূত্থানেরও সময় বাংলাদেশ সেনাবাহিনী তারা সাধ্যমত সহযোগিতা করেছেন। আমি চাই এবারের নির্বাচনেও সেনাবাহিনীর ভূমিকা বিশেষত।