১৮ নভেম্বর, ২০২৫

ভারতকে হারিয়ে ২২ বছর পর হামজাদের উৎসবের রাত

ভারতকে হারিয়ে ২২ বছর পর হামজাদের উৎসবের রাত

২২ বছর পর বেঁজে ওঠলো বিজয়ের বাঁশি। ফিলিপাইনের রেফারির শেষ বাঁশিতে বাংলাদেশের এলো সেই মাহেন্দ্রক্ষণ।

দুই দশকের অধিক সময় পর ভারতকে ১-০ গোলে হারাল বাংলাদেশ। এই মাঠেই ২০০৩ সালের সাফ সেমিফাইনালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে ভারতকে কাঁদিয়েছিল বাংলাদেশ।

এরপর দীর্ঘদিন পেরিয়ে গেলেও ভারতের বিপক্ষে জয় মেলেনি। এই সময়ে যে ১০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, তার মধ্যে ৬টি ড্র, ৪টি পরাজয়।

ভারতের এই অধিপত্য বাংলাদেশের ওপর পাথর মতো চেপে বসেছিল। অবশেষে একই মাঠে সেই অপেক্ষার প্রহর ফুরোলো।

এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ উপহার দিল আনন্দে ভরা এক রাত।