১৮ নভেম্বর, ২০২৫

নড়বড়ে বর্তমান সরকার

নড়বড়ে বর্তমান সরকার

অন্তবর্তীকালীন সরকার শুধু নামেই সরকার। তার শাসন ব্যবস্থা একদমই নড়বড়ে। বর্তমান সরকারকে নিয়ে বিভিন্ন সমালোচনার জবাব দিয়েছেন প্রধান উপদেষ্ঠার প্রেস সচিব মো
শফিকুল ইসলাম। ১৮ নভেম্বর মঙ্গলবার  তিনি তার ফেইসবুকে করা পোস্টে বিগম ১৫ মাসের সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনার জবাবা দিয়েছেন।

তিনি পোস্টে লিখেছেন, ‘অন্তর্বর্তী সরকার: নামেই শুধু সরকার, আসলে এক প্রকার এনজিওগ্রাম! অনেকের দৃষ্টিতে এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল প্রশাসন— এতটাই দুর্বল যে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত এরসঙ্গে পারস্পরিক শুল্ক চুক্তি করতে আগ্রহী হয়নি!!’

এর নেতারা প্রায়ই ভীত বা অদক্ষ বলে মনে হয়— রাস্তাঘাটে নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হয়েছেন এমন এক সময়ে, যখন ৫০০ দিনে ১,৭০০টির বেশি বিক্ষোভ হয়েছে!! তারা যেন নতুন ও অদক্ষ, আইন পাস করতেও হিমশিম খাচ্ছেন, প্রয়োগ তো দূরের কথা! অন্তর্বর্তী সরকার বারবার তুলনামূলক ছোট বা অখ্যাত গোষ্ঠীর চাপের সামনে নতি স্বীকার করেছে!’

আমি দৃঢ়ভাবে বলি—এটি গত কয়েক দশকে বাংলাদেশের সবচেয়ে তাৎপর্যপূর্ণ সরকারগুলোর একটি। তারা তাদের প্রায় সব লক্ষ্যই অর্জন করেছে।