নাটোরের সিংড়ায় তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
রোববার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কুসুম্বী কালীগঞ্জ বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ইটালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান লিটন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বুলেট, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু, সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমন প্রমুখ।