বেলা ১টার দিকে প্রাথমিকভাবে মরদেহের নাম ও তার বাসস্থানের খবর পেয়েছেন। নিহত আমিনুল সেখ সিরাজগঞ্জ সদরের বাসিন্দা। মরদেহের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। পুলিশের ধারনা শ্বাসরোধ করে হত্যার পর আমিনুলের মরদেহ উক্ত সেতুর নিচে ফেলে যায় খুনিরা।
উল্লাপাড়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল জানান, আমিনুল হত্যাকান্ডের বিষয়ে তারা সিরাজগঞ্জের গোয়েন্দা সংস্থা (ডিবি), পিবিআই ও সিআইডি পুলিশের সহযোগিতায় তথ্য উদঘাটনের চেষ্টা করছেন। তার মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানোর চেষ্টা চলছে।
ইতোমধ্যে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত উল্লাপাড়া পুলিশ সার্কেলের এএসপি আসাদুজ্জামান শাকিল, উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল আলমসহ জেলা পুলিশের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।