৯ নভেম্বর, ২০২৫

নদীর মাটি বিক্রয়ের অপরাধে ৫ জনের জরিমানা 

নদীর মাটি বিক্রয়ের অপরাধে ৫ জনের জরিমানা 

পাবনার জেলার সাঁথিয়া উপজেলার পুরান ধুলাউড়ির  চিকনাই নদীর খননকৃত মাটি বিক্রয়ের অপরাধে পাঁচ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না।

আজ রোববার (০৯ নভেম্বর) বালু মহাল ও জলমহাল ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী এ জরিমানা করেন তিনি। এর আগে শনিবার (০৮ নভেম্বর) রাতে চুরি করে মাটি বিক্রয়ের সময় অভিযান পরিচালনা করে ৫ জনকে আটক  করে  যৌথ বাহিনী।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বলেন, ভ্রাম্যমাণ আদালতে ভেকুর মালিককে ৫০  হাজার টাকা জরিমানা করা হয়েছে।