জামালপুরের ইসলামপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আলহাজ নুরুল ইসলাম নবাব, সহ সভাপতি মাহমুদ হাসান কবীর মঞ্জিল প্রমুখ।
কর্মসূচির নেতৃত্বদেন বিএনপি মনোনীত প্রার্থী ও ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবু।
অনুষ্ঠানে সুলতান মাহমুদ বাবু ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, এই দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।