১ নভেম্বর, ২০২৫

উল্লাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

উল্লাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

শনিবার বেলা ১০টার দিকে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া গ্রামে পানিতে ডুবে আবির হাসান (৫) নামের এক শিশু মারা গেছে। সে ওই গ্রামের স্বপন হোসেনের ছেলে।

আবিরের বাবা স্বপন হোসেন জানান, ভোর থেকে প্রবল বৃষ্টি হচ্ছিল। সকাল ১০টার দিকে আবির সবার অগোচরে ঘর থেকে বের হয়ে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের খালে নামে। এ সময় সে পানিতে ডুবে যায়।

পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পাশের খালে ভাসমান অবস্থায় আবিরের মরদেহ দেখতে পান। পরে তাকে উদ্ধার করেন।

পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের নারী সদস্য স্বপ্না খাতুন শিশুটির পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।