যাত্রীবাহী একটি দূরপাল্লার বাসে কর্মরত সুপার ভাইজারের বিরুদ্ধে ইয়াবা পাচারের অভিযোগ উঠেছে। বাঁধন পরিবহনের ওই সুপারভাইজারকে বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি দায়িত্বেরত অবস্থায় চট্টগ্রাম থেকে নোয়াখালী এলাকায় ইয়াবা পাচার করছিলেন।
শুক্রবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাঁধন পরিবহনের যাত্রীবাহী ওই বাসে অভিযান চালানো হয়। একপর্যায়ে নোয়াখালী সদর উপজেলার মাইজদী কোর্ট এলাকার আবদুল হক ফিলিং স্টেশনের কাছ থেকে সুপারভাইজার সাহাব উল্লাহকে (৩৭) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাহাব নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়নপুর গ্রামের চুনী ভূঁঞা বাড়ির মৃত আব্দুল জলিলের ছেলে।
শু এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মাইজদী কোর্ট এলাকার আব্দুল হক ফিলিং স্টেশনের পশ্চিম পার্শ্বের সড়কে চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী বাঁধন বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বাসের সুপারভাইজার হওয়ার সুযোগে নোয়াখালী এবং চট্টগ্রামের মাদক ব্যবসায়ীদের সঙ্গে সাহাবের মাদক ব্যবসা গড়ে উঠে। সেই সূত্র ধরে চট্টগ্রাম থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার করছিলন ওই ব্যক্তি। তল্লাশির সময় সাহাবের কাছ থেকে ৫শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।