২২ অক্টোবর, ২০২৫

সাঘাটায় মসলার উন্নত জাত সম্প্রসারণ প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাঘাটায় মসলার উন্নত জাত সম্প্রসারণ প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাইবান্ধার সাঘাটায় “মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় দুই দিনব্যাপী( মঙ্গলবার ও বুধবার) কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গত মঙ্গলবার (২১অক্টোবর) উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন হয়।

প্রশিক্ষণের প্রথম দিনে মসলার উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি বিষয়ক দিকনির্দেশনা দেন গাইবান্ধা জেলার অতিরিক্ত উপ-পরিচালক (কৃষি) কৃষিবিদ মুজাহিদ সরকার। এছাড়া উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশীদ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অলিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

প্রশিক্ষণে উপজেলার ১০টি ইউনিয়নের শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মসলার উন্নত জাত, চাষাবাদের আধুনিক কৌশল, কীটনাশক ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি বিষয়ে বিভিন্ন তথ্য ও পরামর্শ পান।

কর্মশালার বক্তারা বলেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে স্থানীয়ভাবে মসলা উৎপাদন বাড়াতে হবে। এজন্য কৃষকদের আধুনিক প্রযুক্তি জ্ঞান অর্জন ও তা মাঠ পর্যায়ে প্রয়োগ করতে হবে।