নির্বাচন কমিশন আমাদেরকে দেখাক কোন আইনের ভিত্তিতে কোন একটা রাজনৈতিক দল বা এনসিপি কে শাপলা প্রতীক দেয়া যাবেনা। আমরা আমাদের যারা আইন বিষয়ে অভিজ্ঞ, আমাদের মধ্যে যারা আইন নিয়ে পড়াশোনা করেন, আইন পড়ান, আইন তৈরী করেন এরকম অনেক মানুষের সাথে আমরা কথা বলেছি তারা আমাদের জানিয়েছেন এনসিপিকে শাপলা প্রতীক দিতে আইনগত কোন বাঁধা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (ঘঈচ)’র মূখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
১৯ (অক্টোবর) রবিবার সকালে দিনাজপুর শিল্প কলা একাডেমি হোল রুমে জাতীয় নাগরিক পার্টি দিনাজপুর জেলা শাখার আয়োজনে সমন্বয় সভা ২০২৫ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।
জুলাই সনদে এনসিপির স্বাক্ষর না করার বিষয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন জুলাই সনদ সাক্ষরপর পূর্বে সকল রাজনৈতিক দল যেভাবে ঐক্যমত হওয়ার কথা ছিলো সেটা হয়ে এই জুলাই সনদ সাক্ষরের যে পেক্ষাপট বা দিন ধার্য্য করা এই বিষয়টি সঠিক ভাবে হয়নি এটা খুবই অনাকাঙ্ক্ষিত।
তিনি আরও বলেন যেই রাজনৈতিক দল গুলো জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদের মতামতের ভিত্তিতেই তো এগিয়ে চলছিলো, তাদের (সকল দল) কে বুঝিয়ে সকল বিষয় ক্লিয়ার করে বাংলাদেশের মানুষের সামনে তারপরেই এই দিনটি হওয়ার কথা ছিলো।
বাংলাদেশের সকল মানুষের এই জুলাই সনদ নিয়ে আকাঙ্খা ছিলো সুন্দর ভাবে এটি সাক্ষর ও সংস্কার হবে। কিন্তু এই অন্তর্র্বতীকালীন সরকার অনেক টা মনে হলো যে তাদের খুব একটা তাড়া আছে বা তাদের কোন একটা চাওয়া আছে যে খুব দ্রুত এটা (জুলাই সনদ সাক্ষর) শেষ করতে হবে।
তিনি জুলাই সাক্ষর অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও প্রশাসনের মধ্যে পাল্টাপাল্টি হামলা বিষয়ে বলেন, জুলাই যোদ্ধাদের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানো নিয়ে তাদের ক্ষোভের কারণে অপ্রত্যাশিত ভাবে অনুষ্ঠান মঞ্চে প্রবেশ করেছে কিন্তু এঘটনার দায় তো সরকার বা যারা আয়োজন করেছে তারা এড়াতে পারেন না।
তিনি আরও বলেন আমরা আহবান করবো অন্তর্র্বতীকালীন সরকারের পক্ষ থেকে যারা কয়েকটা সাক্ষরের জন্য এমন টা করেছেন, আমরা আমাদের জায়গা থেকে মনে হয় এই অন্তরবর্তীকালিন সরকারেরও ওই জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারদের কে ডেকে তাদের কাছে দুঃখ প্রকাশ করা উচিত।
সমন্বয় সভায় দিনাজপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী জনাব ফয়সাল করিম সোহায়েব এর সভাপতিত্বে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (ঘঈচ)’র মূখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক ও হেড অফ হেলথ উইং, নির্বাহী কাউন্সিল সদস্য ডাঃ মোঃ আব্দুল আহাদ।
এছাড়া সভায় জাতীয় নাগরিক পার্টি দিনাজপুর জেলা শাখার অন্যতম সদস্য ও দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন প্রত্যাশী জনাব মোঃ ইসমাইল হোসেন, জেলা শাখার যুগ্ম সমন্বয়ক একরামুল হক আবির, বিরল উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মোকাম্মেল হোসেন, জেলা শাখার সদস্য হারুন সহ বিভিন্ন উপজেলার এনসিপির সমন্বয়কারি ও নেতাকর্মী বৃন্দ, প্রমূখ উপস্থিত ছিলেন।