১৮ অক্টোবর, ২০২৫

শাহজালাল বিমানবন্দরে এখনো আগুন জ্বলছেই

শাহজালাল বিমানবন্দরে এখনো আগুন জ্বলছেই

তিন ঘন্টা পেড়িয়ে গেলেও এখনো জ্বলছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন। অগ্নিকাণ্ডের সূত্র পাত হয়েছে বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে।

বিমানবন্দরে আগুন লাগার কারণে বাংলাদেশের এই প্রধান বিমানবন্দরের সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের সূত্র পাত হয়েছে বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে বেশ কয়েকটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তিব্রতা বাড়ার সাথে সাথে দমকল বাহিনীও বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে বিজিবি।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানিয়েছেন, কার্গো ভিলেজে আগুন লাগার পর বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

সূত্র বলছে, আগুন লাগার কারণে ঢাকাগামী আনেক ফ্লাইট চট্টগ্রাম ও কলকতায় অবতরণ করছে।