১৭ অক্টোবর, ২০২৫

জুলাই সনদে যা যা থাকছে

জুলাই সনদে যা যা থাকছে

অবশেষে স্বাক্ষর হয়েছে জুলাই ঘোষণা পত্র। জুলাই জাতীয় সড়ক ২০২৫ এর পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ বামপন্থী চারটি দলের আপত্তি থাকার পরও। এই পরিবর্তনের ফলে ৭২- এর সংবিধান থেকে স্বাধীনতার ঘোষণাপত্র বাদ পড়ছে না।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় আট মাস ধরে আলোচনার ভিত্তিতে জুলাই সনো চূড়ান্ত করে জাতীয় ঐক্যমত কমিশন। রাজনৈতিক দলগুলোর কাছে গত মঙ্গলবার সনদের অনুলিপি পাঠিয়েছিল ঐক্যমত্য কমিশন।

সেখানে বলা হয়েছিল, বিদ্যমান সংবিধানের ক্রান্তি কালীন ও অস্থায়ী বিধানবলি- সংক্রান্ত ১৫০ (২) অনুচ্ছেদ বিলুপ্ত হবে এবং সংশ্লিষ্ট পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল সংবিধানে রাখা হবে না। কিন্তু  এই সিদ্ধান্তে নয়টি দল একমত ছিল না।

এই ঘটনার পর গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা পত্র স্বাক্ষর অনুষ্ঠানে না আসার ঘোষণা দেন, সিপিবি,  বাংলাদেশ সমাজতান্ত্রিক দল  (বাসদ) ও বাংলাদেশ জাসদের নেতারা।