১৬ অক্টোবর, ২০২৫

মিরসরাইয়ে মা ইলিশ সংরক্ষণে অভিযান, ৫০ হাজার ফিট জাল ধ্বংস

মিরসরাইয়ে মা ইলিশ সংরক্ষণে অভিযান, ৫০ হাজার ফিট জাল ধ্বংস

মিরসরাইয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫০ হাজার ৩'শ ফিট অবৈধ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে উপজেলার বামরসুন্দর ও ষোলগেইট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 

বাংলাদেশ কোস্টগার্ডের মিরসরাই উপজেলা দায়িত্বপ্রাপ্ত  কর্মকর্তাদের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান।

তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানে মিরসরাই উপজেলার বামনসুন্দর ও ষোলগেইট ঘাট সংলগ্ন এলাকা থেকে চরঘেরা ৫০ হাজার ৩'শ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
যার বাজার আনুমানিক মূল্য ৭৫ লাখ ১০ হাজার ৫'শ টাকা। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

তিনি আরো বলেন, এ ধরনের অভিযান চলমান থাকবে যাতে মা ইলিশের সংরক্ষণ নিশ্চিত করা যায় এবং সাগরে অবৈধ জাল ব্যবহারের প্রবণতা রোধ করা সম্ভব হয়।