১৩ অক্টোবর, ২০২৫

মির্জাগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

মির্জাগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ’ এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালন করা হয়েছে।

সোমবার সকালে (১৩-১০-২০২৫)দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুযোর্গ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রাণালয়ের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মাঠে এসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ায় অংশগ্রহণ করে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্তৃক মহড়া প্রদর্শন করে

উপজেলা পরিষদের সম্প্রসারিত কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ হোসেন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু সিকদার, সহ-সভাপতি মোঃ ফারুক মুন্সি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাধারণ সম্পাদক ওয়াদুদ গোলদার, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ,ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ ইব্রাহীম,রেডক্রিসেন্ট সোসাইটির মির্জাগঞ্জ টিম লিডার রাব্বি মল্লিক।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আমিনুল ইসলাম, মির্জাগঞ্জ থানা সাব ইন্সপেক্টর মোঃ কাওসার আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন,অধুনা আগাম পূর্বাভাস ও প্রস্তুতির কারণে বন্যা ও ঘূর্ণিঝড়ে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকাংশে হ্রাস করা সম্ভব হয়েছে। তবে আধুনিক বিজ্ঞান যতই চেষ্টা করুক প্রকৃতিও পাল্লা দিয়ে প্রতিনিয়ত রূপ পাল্টাচ্ছে। সর্বোপরি দরকার,দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি নাগরিকদের সচেতন হওয়া।  আরও বেশি প্রশিক্ষিত জনবল,স্মার্ট প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে।